সকল মৌজার ম্যাপ আপনার Google Drive-এএখনই কিনুন
সার্ভে খতিয়ান সেবা

বিনামূল্যে অনলাইনে খতিয়ান অনুসন্ধান করুন

বিভাগ, জেলা, উপজেলা, সার্ভে ও মৌজা বেছে বিনামূল্যে উপলভ্য খতিয়ান খুঁজুন। অনুসন্ধানের ফল তথ্য যাচাইয়ে সহায়ক; সরকারি বা আইনি কাজে প্রয়োজন হলে সংশ্লিষ্ট সরকারি পোর্টালের নির্দেশনা অনুসরণ করুন।

অনলাইনে সার্ভে খতিয়ান অনুসন্ধান ও ডাউনলোড করুন

নিচের টুলে জেলা, উপজেলা, সার্ভে ও মৌজা নির্বাচন করুন। কয়েক সেকেন্ডেই আপনার কাঙ্ক্ষিত সার্ভে খতিয়ান দেখে নিন এবং প্রয়োজনে PDF ফরম্যাটে ডাউনলোড করুন।

কিভাবে তথ্য ব্রাউজ করবেন?

  1. বিভাগ → জেলা → উপজেলা ক্রমানুসারে নির্বাচন করুন।
  2. খতিয়ানের ধরন থেকে সার্ভে বা নামজারি নির্বাচন করে মৌজার তালিকা থেকে JL নম্বর বাছাই করুন।
  3. খতিয়ান তালিকা স্বয়ংক্রিয়ভাবে লোড হবে। খতিয়ান নম্বর, দাগ নম্বর, মালিক বা অভিভাবকের নাম দিয়ে খুঁজুন।

তথ্যসূত্র: land.gov.bd

বিভাগ

বিভাগের তথ্য পাওয়া যায়নি।

জেলা

প্রথমে বিভাগ নির্বাচন করুন।

উপজেলা / থানা

প্রথমে জেলা নির্বাচন করুন।

খতিয়ানের ধরন

প্রথমে উপজেলা নির্বাচন করুন।

মৌজা (JL নম্বর)

প্রথমে সার্ভে নির্বাচন করুন।

খতিয়ান তালিকা

খতিয়ান দেখতে মৌজা নির্বাচন করুন।

খতিয়ান নম্বরমালিক/দলিলধারীদেখুন
খতিয়ান দেখতে মৌজা নির্বাচন করুন।

মৌজা ম্যাপ (PDF) প্রয়োজন?

ম্যাপের জন্য আলাদা পেজে বিভাগ, জেলা ও উপজেলা বেছে মৌজা ম্যাপ ডাউনলোড করুন।

মৌজা ম্যাপ ডাউনলোড →

বিজ্ঞাপন

খতিয়ান কী?

খতিয়ান হলো সরকারি জরিপে প্রণীত ভূমি রেকর্ড যা জমির মালিকানা, সীমানা, দাগ নম্বর, ভূমি শ্রেণি এবং পরিমাপের তথ্য ধারণ করে। CS, SA, RS ও BS সহ বিভিন্ন সার্ভে খতিয়ান বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার মৌলিক ভিত্তি। সঠিক খতিয়ান হাতে থাকলে জমির আইনি বৈধতা নিশ্চিত হয় এবং ভবিষ্যতের বিরোধ বা ভুল তথ্যের ঝুঁকি কমে।

কেন সার্ভে খতিয়ান অনুসন্ধান গুরুত্বপূর্ণ?

  • জমির মালিকানা নিশ্চিত করে বৈধ রেকর্ড জানা যায়।
  • সীমানা ও দাগ নম্বর যাচাই করে জমির সীমা নির্ধারণ সহজ হয়।
  • রেজিস্ট্রেশন ও নামজারী প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য প্রস্তুত থাকে।
  • জমি ক্রয়-বিক্রয়ের আগে আইনি ঝুঁকি ও জালিয়াতি প্রতিরোধ করা যায়।

সার্ভে খতিয়ান নিয়ে সাধারণ জিজ্ঞাসা

কিভাবে অনলাইনে খতিয়ান ডাউনলোড করবো?

এই পেজের টুলে বিভাগ, জেলা, উপজেলা, সার্ভে ধরন ও মৌজা (JL নম্বর) নির্বাচন করুন। খতিয়ান তালিকা লোড হলে খতিয়ান নম্বর বা দাগ নম্বর দিয়ে খুঁজে কাঙ্ক্ষিত খতিয়ানটি দেখে নিন এবং প্রয়োজনে PDF ফরম্যাটে ডাউনলোড করুন।

খতিয়ান বের করতে কি কি তথ্য লাগে?

বিভাগ, জেলা, উপজেলা, সার্ভে ধরন (CS, SA, RS বা BS/BRS) এবং মৌজার নাম ও JL নম্বর জানা থাকলেই খতিয়ান অনুসন্ধান করা যায়। খতিয়ান নম্বর বা দাগ নম্বর জানা থাকলে যাচাই আরও দ্রুত হয়।

খতিয়ান নম্বর কোথায় পাবো?

আগের কোনো খতিয়ানের কপি, দলিল বা নামজারি কাগজে খতিয়ান নম্বর লেখা থাকে। না থাকলে এই টুলে মৌজা নির্বাচন করলেই ওই মৌজার খতিয়ান তালিকা থেকে নম্বরটি খুঁজে পাওয়া যায়।

সার্ভে খতিয়ান ও নামজারি খতিয়ানের পার্থক্য কি?

সার্ভে খতিয়ান তৈরি হয় সরকারি জরিপের সময় (CS, SA, RS, BS)। আর জমি কেনা-বেচা বা ওয়ারিশ সূত্রে মালিকানা বদলালে সেই রেকর্ড হালনাগাদ করে যে খতিয়ান তৈরি হয়, সেটাই নামজারি খতিয়ান।

খতিয়ানে নাম ভুল থাকলে করণীয় কি?

অনলাইনে দেখা খতিয়ানে ভুল থাকলে তথ্যটি নোট করে রাখুন। সংশোধনের জন্য সংশ্লিষ্ট ভূমি অফিস / এসি (ল্যান্ড) অফিসে আবেদন করতে হয়; সার্টিফাইড কপি ও আইনি কাজের ক্ষেত্রে সরকারি পোর্টালের নির্দেশনা অনুসরণ করুন।

জমি কেনার আগে খতিয়ান কিভাবে যাচাই করবো?

বিক্রেতার দেওয়া খতিয়ান নম্বর ও দাগ নম্বর দিয়ে এই টুলে অনুসন্ধান করে মালিকের নাম, জমির পরিমাণ ও দাগ মিলিয়ে নিন। CS থেকে সর্বশেষ সার্ভে পর্যন্ত ধারাবাহিকতা মিললে মালিকানা যাচাই আরও নির্ভরযোগ্য হয়।